দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপাড়া গ্রামে (৫ মার্চ) বৃহস্পতিবার সকাল ৯টায় বালু বহনকারী ট্রাক্টর উল্টে ঘটনাস্থলে ট্রাক্টর চালক রাসেল (৩৫) নিহত হয়েছেন।.
.
নিহত রাসেল রংপুর বদরগঞ্জ উপজেলার কুতুবপুর সোনারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম এর পুত্র। স্থানীয়রা বলেন, ট্রাক্টরটি চিরিরবন্দর নাগের হাট থেকে বালু নিয়ে মুক্তারপুরে বালু আনলোড করে যাওয়ার পথে চালক ট্রাক্টরের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। সেখানেই ট্রাক্টরের নিচে পড়ে চালক মারা যায়।.
ফুলবাড়ী থানার অফিসার ইনচাজ আব্দুল লতিফ শাহ দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। এবিষয়ে নিয়মিত মামলা দায়ের করে, সুরতহাল শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তারন্তর করা হবে। . .
ডে-নাইট-নিউজ / মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে :
আপনার মতামত লিখুন: